খোঁচা দিলেন মেহজাবীন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:এক্সপোজ’ইস্যুতে সোশ্যাল মিডিয়া সরগরম। ছোঁয়াচে অসুখের মতো এর আঁচ লেগেছে শোবিজেও। অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ মে মধ্যরাতে ফাঁস হয়েছে বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও। যেগুলোতে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে। ভিডিওগুলোতে তাদেরকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে।

Manual7 Ad Code

এ নিয়ে গত দুদিন ধরে আলোচনা-সমালোচনার টেবিল জমজমাট। তারকাদের এমন হালচাল দেখে যেমন নেটিজেনরা নিন্দা-কটাক্ষের তীর ছুঁড়ছেন, তেমনি অনেকে সমর্থনেও দিচ্ছেন নানান যুক্তি। এসব চর্চার আগুনে আবার ঘি ঢালছেন সংশ্লিষ্ট তারকারাই।

Manual8 Ad Code

যেমন ছবি-ভিডিও প্রকাশ হওয়ার পরই নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিবৃতি দেন সুনেরাহ বিনতে কামাল। ঘটনার ব্যাখ্যার সঙ্গে অভিযোগের আঙুল তোলেন রাজের স্ত্রী, চিত্রনায়িকা পরীমণির দিকে।

Manual2 Ad Code

এরপর? যা হওয়ার, তাই হলো! জমে থাকা ক্ষোভ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত করলেন পরী। প্রশ্ন তুলেছেন রাজ-সুনেরাহর সম্পর্ক নিয়ে। তার সংসারে অশান্তির বিষবাষ্প ছড়িয়ে দেয়ার অভিযোগে বিদ্ধ করেছেন সুনেরাহকে। শুধু তাই নয়, পরীর দাবি, দিন দশেক হলো রাজ তার সঙ্গে নয়, বরং সুনেরাহর সঙ্গেই রয়েছেন!

এমন পরিস্থিতি সামাল দিতে বুধবার (৩১ মে) দীর্ঘ বিবৃতি দেন শরিফুল রাজ। বললেন, ‘আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি; যারা আমার খুব ভালো বন্ধু দীর্ঘ দিনের। সেই বন্ধুত্বের কোনও লিঙ্গ নেই। আমার কারণে তাদের হেনস্তার শিকার হতে হলো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code