৩১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৩১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ পেলেই শিশুদের টিকা দেওয়া শুরু হবে। গতকাল রোববার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে  গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন ।

Manual3 Ad Code

তিনি বলেন, করোনাকালে আমি যেসব পদক্ষেপ নিয়েছি, তার সুফল জনগণ পাচ্ছে। ওমিক্রন ঠেকানোর জন্য টিকাদান কর্মসূচি জোরদারসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।  ভয় না পেয়ে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Manual3 Ad Code

তিনি বলেন, যত টাকাই লাগুক টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। সারা বিশ্বের মত করোনা আমাদের দেশেও ছড়াচ্ছে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে, বড় ধরণের সমাগম এরিয়ে চলতে হবে।
দেশের আটটি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর ফলে এখন থেকে দেশের মানুষ সব বিভাগীয় শহরেই বিশেষায়িত এসব সেবা পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code