৩৬৫ পদের খাবার দিয়ে হবু জামাইকে আপ্যায়ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ জামাই আদর ভারতীয় উপমহাদেশের এক প্রাচীন সংস্কৃতি। অনেক সময় জামাইকে আপ্যায়ন করতে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। তেমনি এক কাণ্ড হলো ভারতের অন্ধ্র প্রদেশে। হবু জামাইকে আপ্যায়ন করেই সবার দৃষ্টি কেড়েছে এক পরিবার।

Manual8 Ad Code

ভারতীয় সংবাদপ মাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, হবু জামাইয়ের জন্য ৩৬৫ পদের খাবারের আয়োজন করেছে অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরি জেলার নারসাপুরাম জেলার এক পরিবার। খাবারের এই বিশাল আয়োজন করা হয়েছে মকরসংক্রান্তির ভোগী-সংক্রান্তি-কানুমা উত্সব উপলক্ষে। প্রতিবছরই এ উত্সব পালন করা হয়।

ওই পরিবারের এক সদস্য বলেন, ‘হবু জামাইয়ের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতেই ৩৬৫ পদের খাবার রান্না করা হয়েছে। বছরের ৩৬৫ দিন বিবেচনায় রেখেই খাবারের পদের সংখ্যা নির্ধারিত হয়েছে।’

Manual7 Ad Code

খাবারের এই বিশাল আয়োজনে বাদ ছিল না কিছুই। শুধু ৩০ পদের তরকারিই ছিল। এ ছাড়া গোদাবরির ঐতিহ্যবাহী মিষ্টি, বিরিয়ানি, ফল, বিস্কুট, পিঠা ও পানীয়ের কোনো কিছুর অভাব ছিল না।

জানা যায়, ওই হবু জামাইয়ের নাম শ্রীকৃষ্ণ। শিগগিরই তিনি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন কুন্দাভি নামের এক নারীর সঙ্গে। কুন্দাভির বাবা আত্মাম ভেঙ্কাটেশ্বর রাও পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। শ্রীকৃষ্ণকে আপ্যায়নে ভোজের আয়োজন করেছেন তার হবু স্ত্রীর দাদা আচান্ত গোবিন্দ ও দাদি নাগামনি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code