৪০ বছর পর দেশে প্রকাশ হলো ভাইনাল অ্যালবাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: সারাবিশ্বের মতো এই উপমহাদেশেও একসময় গ্রামোফোন বা ভাইনাল রেকর্ডের মাধ্যমে বাংলা, হিন্দি ও উর্দু গানের ব্যাপক প্রচলন ছিল। কালের বিবর্তন এবং প্রযুক্তির ছোঁয়ায় এখন সেই ভাইনাল রেকর্ডের নামটাই ভুলতে বসেছেন সবাই।

Manual1 Ad Code

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল স্কয়ারে আজ রোববার জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কণ্ঠশিল্পী মেহেরিনের একক অ্যালবাম ‘বন্ধুতা’ প্রকাশ হয় আরটিভি মিউজিকের ব্যানারে। যার মধ্য দিয়ে টানা ৪০ বছর পর বাংলাদেশে প্রকাশ হলো ভাইনাল অ্যালবাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। শিল্পীর পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, গীতিকবি কবির বকুল, ফিডব্যাক ব্যান্ড-এর ফোয়াদ নাসের বাবু, ডিফারেন্ট টাচ-এর মেজবাহ রহমান, অবসকিউর-এর সৈয়দ হাসান টিপু প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code