৫০০ মার্কিনীর বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

আমেরিকা অফিস: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক এরিন ব্রুনেটসহ অন্তত ৫০০ প্রভাবশালী মার্কিন নাগরিককে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন টেলিভিশন সাংবাদিক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল, সেথ মেয়ার্সসহ যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বেশ কয়েক জন সদস্যও রয়েছেন এ তালিকায়।

Manual7 Ad Code

গতকাল এ সংক্রান্ত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের নিয়মিত নিষেধাজ্ঞা জারির জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত ৫০০ মার্কিন নাগরিককে মস্কো বা রাশিয়ান ফেডারেশনের যে কোনো অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

Manual3 Ad Code

ইউক্রেনে রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযানের শাস্তি হিসেবে শুক্রবার শতাধিক রুশ কোম্পানি ও নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন। তার কয়েক ঘণ্টা পরই পাল্টা নিষেধাজ্ঞার এই তালিকা প্রকাশ করল মস্কো।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code