৬ রানে সফরকারী উইন্ডিজের ৫ উইকেট তুলে নিয়েছে টাইগাররা

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ ২৫৩ রানে ৫ উইকেট, ২৫৯ রানে অলআউট। সোজা কথায়, শেষ ৬ রানে সফরকারী উইন্ডিজের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। আর সেই পথে বল হাতে ৪ উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ব্যাটিংয়েও সেঞ্চুরি হাকানো মেহেদি হাসান মিরাজ।

শুরুটা করেছিলেন নাঈম হাসান। গতকাল থেকেই মারকুটে ভূমিকায় থাকা উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট যখন উইকেটে জমাট হয়ে গিয়েছিলেন তখন নাঈমই ব্রেক থ্রো এনে দেন। পথের কাঁটা ব্রাথওয়েটকে ৭৬ রানে বোল্ড আউট করে সাজঘরে পাঠান তরুণ এই অফ স্পিনার। ষষ্ঠ উইকেট জুটিতে জার্মেইন ব্ল্যাকউড ও জসুয়া ডি সিলভা যখন ৯৯ রানের জুটি গড়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছিলে তখনও সেই নাঈমই বাধা হয়ে দাঁড়ান। তার বলে লিটনের তালুবন্দি হন ৪২ রান করা সিলভা। তখন ক্যারিবীয়দের দলীয় স্কোর ২৫৩ রান। ৯৩তম ওভারের তৃতীয় বলে সিলভা আউট হওয়ার পর ৯৪তম ওভারের প্রথম বলে ৬৮ রান করা ব্ল্যাকউডকে লিটনের দুর্দান্ত ক্যাচে ফেরান মিরাজ।

Manual1 Ad Code

৭ উইকেটে ২৫৩ রান নিয়ে চা বিরতিতে যাওয়া উইন্ডিজ মাঠে ফিরে স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই হারায় শেষ ৩টি উইকেট। জোমেল ওয়ারিক্যানকে বোল্ড করে শেষ পেরেকটি ঠুকে দেন তৃতীয় দিন সকালে প্রথম ওভারের প্রথম বলে উইকেট পাওয়া তাইজুল ইসলাম।

Manual3 Ad Code

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটি সত্যিই এরচেয়ে ভালো শুরু পেতো না বাংলাদেশ। দিনের শুরুতে প্রথম ওভারের প্রথম বলেই সাফল্য এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। আগের দিন ১৭ রানে অপরাজিত থাকা এনক্রুমা বান্নারকে এদিন ব্যক্তিগত স্কোরবোর্ডে আর কোনও রান যোগ করতে দেননি তাইজুল। ঘূর্ণিজালে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন এনক্রুমা।

Manual7 Ad Code

ব্রাথওয়েট ফেরার পর তৃতীয় দিনের তৃতীয় আঘাতটা আসে মিরাজের ঘূর্ণিতে। ব্যক্তিগত ৪০ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন কাইলি মায়ারস।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকেলে বড় ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ১১ রানের মাথায় মোস্তাফিজের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরেন ক্যারিবীয়ান অপেনার জন ক্যাম্বেল (৩)। ২৪ রানের মাথায় ব্যক্তিগত ২ রান করে ফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন সাইনি মোসলে।

Manual6 Ad Code

বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ৪টি, মোস্তাফিজ, তাইজুল ও নাঈম হাসান ২টি করে উইকেট নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code