যুবক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  রাজশাহীতে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার দায়ে পাঁচ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলা থেকে নয় জন বেকসুর খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন।

Manual6 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার আজিজুর রহমান ওরফে রাজন, সাজ্জাদ হোসেন ওরফে সাজু, মো. রিংকু ওরফে বয়া, দুর্গাপুর উপজেলার ব্রম্ভপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারীগঞ্জ গ্রামের মাহাবুর রশীদ ওরফে রেন্টু।

Manual6 Ad Code

দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকায় ২০১০ সালের ১৫ মার্চ সন্ধ্যায় প্রকাশ্যে রাজু আহমেদ নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিউ মার্কেট এলাকায় তার মোবাইল ফোনের দোকান ছিল। হত্যার ঘটনায় পরদিন তার বাবা এসার উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন।

তিনি আরও জানান, আসামি মাহাবুর রশীদ ওরফে রেন্টুর সঙ্গে বাগমারার একটি জমি নিয়ে রাজুর পরিবারের বিরোধ ছিল। এর জেরে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে মাহাবুর রশীদ রাজুকে হত্যা করেন। এ মামলায় ৫৮ জন সাক্ষী ছিলেন। আদালত ৩১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেছেন।

Manual2 Ad Code

মামলায় মোট আসামি ছিলেন ১৪ জন। এর মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয় জন বেকসুর খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ জনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code