রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ  রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে শ্রাবণী জামাল নিপা (৩৫) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর কদমতলার বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

Manual3 Ad Code

সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রবিনা আউয়াল জানান, একমাত্র ছেলে আব্দুল্লাহ নাহিয়ানকে (৭) নিয়ে কদমতলার বাসায় থাকতেন নিপা। থ্রী পিচের ব্যবসা করতেন তিনি। ভোরে খবর পেয়ে ওই বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

এসআই আরও জানান, স্বামী আয়াতুল্লাহর সঙ্গে মনোমালিন্যের কারণে তাকে ছেড়ে তিন বছর যাবৎ আলাদা থাকতেন তিনি। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মৃত নিপার মামা খাইরুল আহসান জানান, তাদের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার ব্রজমোহন গ্রামে। নিপা নিজে পছন্দ করে বিয়ে করছিল আয়াতুল্লাহকে। বিয়ের আগে স্বামী কাপড়ের ব্যবসা করতেন। পুলিশের মাধ্যমে তারা জানতে পেরেছে নিপা আত্মহত্যা করেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনরা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code