৩০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুনঃ আসামি গ্রেফতার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

মাত্র ৩০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি রাকিব(১৯) কে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

Manual6 Ad Code

মঙ্গলবার ২০ মে রাত ১ টা ২০ মিনিটে মতিঝিল থানাধীন মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

মতিঝিল থানা সূত্রে জানা যায়, ভিকটিম মো. মমিন (২০) ও রাকিব (১৯) দুই বন্ধু ছিলেন। রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন ছিলেন একটি দোকানের কর্মচারী। গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে।
তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিন কে দিয়ে দিলে আলামিন চলে যায়। অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। একই তারিখ রাত অনুমান ৯ টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার উপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভিকটিম মমিনকে আম বিক্রির ১০০ টাকা প্রদান করে।

১০০ টাকা টাকা পেয়ে মমিন আরো ৩০ টাকা দাবী করলে রাকিব ও মমিনের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডা শেষে দুজন বাড়ি চলে যায়। পরবর্তীতে ১৩ মে সকাল অনুমান ১০ টায় মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ঐ টাকা নিয়ে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে রাকিব মমিন কে থাপ্পড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিব কে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে ভিকটিম মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশা ডেকে এনে রিকশাযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

Manual1 Ad Code

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, মামলার প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ২০ মে. রাতে রাকিব হোসেনকে গ্রেফতার করে।
আসামি রাকিবকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলে জানা যায়। ডেস্ক জেবি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ৩০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুনঃ আসামি গ্রেফতার
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code