‘২০৪১ ভিশন বাস্তবায়নে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আলোকিত মানুষ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীরা সুশিক্ষা অর্জন করে ভবিষ্যতে দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রাখবে। শিক্ষকরাই পারেন শিক্ষার্থীদের আলোকিত ও দক্ষ মানুষ গড়তে। জননেত্রী শেখ হাসিনার ২০৪১ ভিশনকে বাস্তবায়ন করতে শিক্ষার্থীদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামী দিনের উন্নত বাংলাদেশ।

শনিবার (১৫ জানুয়ারি) কুমিল্লার লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual3 Ad Code

মন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু পুঁথিগত লেখাপড়া করলে হবে না শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি শিক্ষক-শিক্ষার্থীদেরকে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন- পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সাইফুল আলম, এলজিইডি-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার আলী, জেলা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাসারুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code