লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: দাঁত সাদা হলে তা যেমন দেখতে ভালোলাগে তেমনই আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। চিকিৎসকের কাছে গিয়ে দাঁত সাদা করিয়ে নেওয়া সম্ভব। তবে এটি পেতে পারেন ঘরে বসেও। কিছু ঘরোয়া উপায় মেনে চললে দাঁতের হলদেটে ভাব দূর হবে। তার আগে জেনে নিন দাঁত হলদেটে হয় কেন?কারণে হয়ে থাকে। মা-বাবা কারও দাঁত হলদেটে হলে সন্তানেরও তেমনটা হতে পারে। কারও দাঁতে আবার একধিক শেড দেখা যায়। লালচে হলুদ বা খয়েরি রঙের দাগও থাকতে পারে।
দাঁতের এনামেল পাতলা হয়ে গেলে দাঁত হলুদ হতে পারে। আমাদের দাঁতে এনামেলের নিচে এক ধরনের উপাদান থাকে যার রঙ গাঢ় হলুদ থেকে খয়েরিও হতে পারে। এই উপাদানই হলো ডেনটিন। এ কারণেও দাঁত দেখতে সামান্য হলদে মনে হতে পারে।
বয়সের সঙ্গে সঙ্গে অনেক সময় দাঁত হলদেটে হয়ে যায়। এর বড় কারণ হলো, আপনি যা খাচ্ছেন তার প্রভাব পড়ে দাঁতেও। বিভ্নি ধরনের পানীয় ও খাবারে থাকা অ্যাসিড প্রভাব ফেলে এনামেলের ওপর। যে কারণে দাঁত সাদা থেকে হলুদ হয়ে যায়।
ধূমপান সব সময়ের জন্যই ক্ষতিকর অভ্যাস। আপনার যদি ধূমপান করার অভ্যাস থাকে তাহলে তার প্রভাব পড়বে দাঁতেও। নিয়মিত ধূমপান করলে দাঁত হলুদ হতে সময় লাগবে না। তাই হলদেটে দাঁত ও অন্যান্য সমস্যা থেকে বাঁচতে ধূমপান থেকে দূরে থাকুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code