লন্ডনে কার্লাইল সিটি কাউন্সিলের মেয়র আব্দুল হারিদ সংবর্ধিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন অফিস :

কার্লাইল সিটি কাউন্সিলের বাংলাদেশী বংশোদ্ভুত সিভিক মেয়র কাউন্সিলার আব্দুল হারিদ বলেছেন, বৃটেনে বাংলাদেশী জনগোষ্ঠীর তুলনায় হাউজ অব কমন্সে বাংলাদেশী এমপি কম। বাংলাদেশী কমিউনিটি থেকে আরো এমপি ও মন্ত্রী পাঠাতে হবে। এজন্য মেইন স্ট্রীম রাজনীতি ও পলিসি মেইকিং এ জড়িত হতে হবে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির উন্নয়নে কাজ করার আহবায়ক জানিয়ে বলেন, আমাদের কমিউনিটিকে রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হতে হবে। প্রয়োজনে স্বতন্ত্র রাজনৈতিক দল করেও পলিসি মেইকিং এ অংশ গ্রহণ ও ভোট প্রয়োগে সচেতন থাকতে হবে। বৃটিশ বাংলাদেশী হিস্ট্রি এন্ড হেরিটেজ কাউন্সিলের উদ্যোগে পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে কাউন্সিলার হারিদ উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

সভায় বীর মুক্তিযাদ্ধা এম এ মান্নানের সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযাদ্ধা আবুল কাশেম খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, ডঃ এম এ আজিজ, আলহাজ্ব নুর বক্স, মাওলানা রফিক আহমদ, কবি শিহাবুজ্জামান কামাল প্রমুখ।

Manual6 Ad Code

কাউন্সিল আব্দুল হারিদ আরো বলেন, বিগত ১৬ বছর ধরে তিনি কার্লাইল সিটি কাউন্সিলের লেবার দলীয় কাউন্সিলার। তিনি রাজনৈতিক সফলতার জন্য হাল ছাড়েননি। এ সিটির ৭৫০ বছরের ইতিহাসে তিনি প্রথম কালো, এশিয়া ও বাংলাদেশী মুসলিম মেয়র। তিনি তাঁর ধর্ম, বিশ্বাস, জাতীয়তা ও সংস্কৃতি ধারন করে সাদাদের সমাজে এগিয়ে যাচ্ছেন । তিনি বাংলাদেশী কমিউনিটির আরো সফলতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code