পরিচ্ছন্ন ও নিরাপদ রাখুন ওয়েব ব্রাউজার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ইন্টারনেটের রাজ্যে ঘুরে বেড়াতে গিয়ে নিজের ওয়েব ব্রাউজার নিয়ে প্রায়ই ঝামেলায় পড়তে হয়। ওয়েব ব্রাউজারের হোমপেজ বদলে যায় একা একাই, আবার গুগলে সার্চ দিলে দেখা যায় নাম না জানা অন্য কোনো সাইটে চলে যাচ্ছে সার্চ রেজাল্ট। এসব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো এ লেখায়

অ্যাড-ওয়্যার থেকে সাবধান

প্রতিষ্ঠিত ও বিশ্বস্ত ওয়েবসাইটগুলোতে যেসব বিজ্ঞাপন দেওয়া থাকে, সেগুলো অনেকটাই নির্ভরযোগ্য এবং সেগুলো খুব একটা ঝামেলা করে না। তবে সাধারণভাবে সব ওয়েবসাইটে এখন বিজ্ঞাপনের ছড়াছড়ি। এর মধ্যেই থাকতে পারে পিসির জন্য ক্ষতিকারক উপাদান ছড়ানোর মতো অ্যাডওয়্যার। এসব অ্যাডওয়্যার আপনার ব্রাউজারের হোমপেজ বদলে দেওয়া, সার্চ এবং ইউআরএলকে অন্য ঠিকানায় পাঠিয়ে দেওয়া প্রভৃতি ঝামেলা তৈরি করে। তাই অ্যাড-ওয়্যার থেকে প্রয়োজন বাড়তি সতর্কতা।

 

ভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যান করুন নিয়মিত

ব্রাউজার তো বটেই, সার্বিকভাবে পিসির নিরাপত্তায় প্রথম যে জিনিসটি প্রয়োজন, তা হলো ভাইরাস ও ম্যালওয়্যার থেকে মুক্ত থাকা। এর জন্য নিয়মিত অ্যান্টিম্যালওয়্যার ইউটিলিটি দিয়ে পিসি ও ব্রাউজার নিয়মিত স্ক্যান করতে হবে। সাধারণভাবে পিসিতে অ্যান্টিভাইরাস ইন্সটল করা থাকলেও ব্রাউজারের জন্য আলাদা অ্যান্টিম্যালওয়্যার স্ক্যানার ব্যবহার করা ভালো। এ ধরনের প্রোগ্রামের মধ্যে রয়েছে অ্যাড-অ্যাওয়ার, ম্যালওয়্যারবাইটস, স্পাইবটসার্চ অ্যান্ড ডেস্ট্রয়, সুপার অ্যান্টিস্পাইওয়্যার প্রভৃতি। এগুলোর বিনামূল্যের সংস্করণ যথেষ্ট কার্যকর ম্যালওয়্যার দূর করতে। এদের মধ্য থেকে অ্যাডওয়্যার-ডাউনলোডের লিংক http://www.lavasoft.com/products/ad_aware_free.php। ম্যালওয়্যারবাইটস ডাউনলোড করতে পারবেন http://www. malwarebytes.org সাইট থেকে। স্পাইবট সার্চ অ্যান্ড ডেস্ট্রয় ডাউনলোড করতে ভিজিট করুন http://www.safer-networking.org/dl এবং সুপারঅ্যান্টিস্পইওয়্যার ডাউনলোড করতে পারবেন http://www.superantispyware. com/download.html লিংক থেকে।

 

এক্সটেনশনও অ্যাড-অন আপডেট রাখুন

Manual6 Ad Code

ব্রাউজিংয়ের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এখন সব ওয়েব ব্রাউজারের জন্যই রয়েছে নানা ধরনের এক্সটেনশন এবং অ্যাড-অন। তবে এসবের অনেকগুলোই আপনার অগোচরে নানা অনাকাঙ্ক্ষিত কাজ করে বেড়াতে পারে। ইন্টারনেট এক্সপ্লোরারে এই কাজটি করতে টুলস মেন্যু থেকে ‘manage add-ons’ নির্বাচন করতে হবে। এরপর সব অ্যাড-অন তালিকাবদ্ধভাবে দেখালে সেখান থেকে সেগুলোর উপরে মাউসে ডান বাটন ক্লিক করে নিষ্ক্রিয় (disable) করে দিতে হবে। ফায়ারফক্স ব্যবহারকারীরা ব্রাউজারের সবার উপরে বাম পাশের ফায়ারফক্স মেন্যুতে ক্লিক করে সেখানকার ড্রপ-ডাউন মেন্যুতে পাবেন ‘add-ons’। সেখানে এক্সটেনশন বা প্লাগ-ইন সেকশনের সবগুলো দেখতে হবে এবং অপ্রয়োজনীয়গুলো disable করে দিতে হবে।

Manual5 Ad Code

গুগল ক্রোমে ব্রাউজারের অ্যাড্রেস বারে chrome://extensions লিখে এন্টার দিলেই এক্সটেনশনের তালিকা আসবে। সেখানে প্রতিটি এক্সটেশনের ডানেই disable এবং remove-এর অপশন রয়েছে। অপ্রয়োজনীয়গুলো করে remove দিতে হবে। ক্রোমের মেন্যু থেকে টুলসে গিয়েও এক্সটেনশন পাওয়া যাবে। ক্রোমে অবশ্য প্লাগ-ইন্সগুলো রয়েছে আলাদা লোকেশনে। সেখানে যেতে অ্যাড্রেস বারে লিখতে হবে chrome://plugins। এখানেও অপ্রয়োজনীয় প্লাগ-ইন্স থাকলে তা দূর করতে হবে।

হোমপেজ ও সার্চ

ইন্টারনেট এক্সপ্লোরারের টুলস মেন্যু থেকে -internet option-এ গেলে পাওয়া যাবে হোমপেজ নির্ধারণ করার অপশন। গুগল ক্রোমের মেন্যু থেকে সেটিংসে গেলেই পাওয়া যাবে on-startup অপশন। সেখানেই হোমপেজ সেট করার অপশন রয়েছে। আর ফায়ারফক্স মেন্যু থেকে option-এ গেলে পাওয়া যাবে হোমপেজ সেট করার এই অপশনটি।

ব্রাউজার রিসেট

Manual5 Ad Code

উপরের কাজগুলো করার পরেও যদি ব্রাউজারে সমস্যা থাকে, তাহলে ফ্যাক্টরি ডিফল্ট সেটিংয়ে ফিরে যাওয়ার বিকল্প নেই। এতে অবশ্য ব্রাউজারে আপনার নিজস্ব সেটিং, বুকমার্ক, সংরক্ষিত তথ্য, সবকিছু হারিয়ে ফেলতে হবে। তাই ডিফল্ট ফ্যাক্টরি সেটিংয়ে যাওয়ার আগে সংরক্ষিত তথ্যগুলো অন্য কোথাও সংরক্ষণ করে রাখুন। ইন্টারনেট এক্সপ্লোরারে টুলস মেন্যু থেকে ইন্টারনেট অপশনে গিয়ে ক্লিক করুন Advanced ট্যাবে। সেখানেই পাবেন reset বাটন। ফায়ারফক্সে মূল মেন্যু থেকে help-এ গিয়ে troubleshooting information-এ ক্লিক করুন। এখানে পাবেন reset-firefox বাটন। গুগল ক্রোমে অবশ্য এই সুযোগ নেই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code