মূলহোতারা গ্রেফতার না হওয়ায় সাংবাদিকদের অবস্থান ধর্মঘট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ভূঞাপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর জুয়াড়িদের হামলার ঘটনার ৭দিন পেড়িয়ে গেলেও মূলহোতারা গ্রেফতার না হওয়ায় অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জিরো টলারেন্স ঘোষণা করেছেন ঠিক সেই সময় টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের সর্ববৃহৎ জুয়ার আসর পরিচালনা হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বক্তারা বলেন, মাদক সম্রাট ফজল মন্ডল ও তার সহযোগীদের ৭ দিনেও গ্রেফতার করতে পারিনি পুলিশ। যা পুরো জাতির জন্য লজ্জাজনক।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল প্রমুখ।

Manual5 Ad Code

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরাপারর্সন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হন। এসময় একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার রাতেই সাংবাদিক সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়– প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code