ফেনী শহরের ফুটপাত অবৈধ দখলে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

সৌরভ পাটোয়ারী, ফেনী:
ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গুলোর ফুটপাত হকারদের দখলে চলে যাওয়ায় পথচারী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এছাড়া ফুটপাত ও সড়কের একাংশ হকারদের দখলে চলে যাওয়ায় মারাত্মক যানজটে পড়তে হয় যানবাহন ও পথচারীদের। ফলে সাধারণ পথচারীদের দুর্ভোগের শেষ নেই। শহরের দোয়েল চত্বর সংলগ্ন ট্রাংক রোড থেকে অতিথি হোটেল পর্যন্ত, দক্ষিণ দিকে বড় সমজিদ পর্যন্ত অবৈধ দখল করে রেখেছে হকাররা। মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

এ সময় হকারদের জরিমানাও করা হয়। দেখা যায়, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পূর্বে হকাররা বিষয়টি টের পেয়ে স্থানীয় দোকানগুলোতে মালামাল সরিয়ে নেয়। এক্ষেত্রে সহযোগিতা করে দোকানের ব্যবসায়ীরা।

Manual8 Ad Code

অনুসন্ধানে জানা গেছে, ফেনী পৌর সভার পরিছন্নতা কর্মী পরিচয়ে ও সরকারী দলের প্রভাব খাটিয়ে কিছু হাইব্রিট নেতা-কর্মীর পরিচয়ে ফুটপাত দখল করছে। এছাড়া প্রতিটি দোকানের মালিক তার দোকানের সামনে যেসব হকাররা বসে তাদের কাছ থেকে প্রতিদিন টাকা আদায় করে।

Manual6 Ad Code

শহরের বিছমিল্লাহ হোটেল দক্ষিপাশেও ফুটপাতটি অবৈধ দখল করে দীর্ঘদিন ব্যবসা করছেন ওই দোকানী। বিছমিল্লাহ হোটেলে রান্না করার সময় গরম তৈল পথচারীর গায়ে পড়েছে এমন অভিযোগও রয়েছে।

Manual8 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার জানায়, দোকান মালিককে প্রতিদিন ৫০ থেকে ২শ’ টাকা পর্যন্ত জমা দিতে হয়। ট্রাংক রোডের রেইনবো ইলেকট্রনিক্স, ফরিদ ফল বিতান, প্যারাগন মেডিকেল, আশা মেডিকেল, মেডি জোন, সিটি জোন মার্কেট, মিজান অপটিক্যাল, বনফুল, সরকার হোমিও হল, পাবর্তী মেডিকেল, মধুবনসহ বিভিন্ন দোকান মালিকরা ফুটপাত ভাড়া দিয়ে হকারদের কাছ থেকে দৈনিক চাঁদাবাজি করছে।

ফলে বন্ধ হচ্ছে না হকারদের উৎপাত। শুধু হকারদের বিরুদ্ধে নয় অবিলম্বে এসব দোকান ও দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হকাররা স্থায়ীভাবে উচ্ছেদ হবে বরে মনে করছেন সুশীল সমাজ।

ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন জানান, অবৈধ হকারদের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code