আজ ভারত যাচ্ছে বাংলাদেশ নারী দল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চার দলের অংশগ্রহণে একটি টুর্নামেন্ট খেলতে আজ ভারত যাবে বাংলাদেশের নারী দল। চার দলের মধ্যে ভারতের ‘এ’ ও ‘বি’ দুটি দল খেলবে এই টুর্নামেন্টে। আরেক দল হচ্ছে থাইল্যান্ড জাতীয় ‍ক্রিকেট দল। এ লক্ষ্যে গতকাল সোমবার দল ঘোষণা করেছে বিসিবি।

Manual3 Ad Code

তবে ইনজুরির কারণে ১৮ সদস্যের দলে নাম নেই দেশসেরা অলরাউন্ডার রুমানা আহমেদ। এর আগে সাউথ এশিয়ান গেমসেও ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এবারও তাকে পাচ্ছে না বাংলাদেশ।

 

আজ মঙ্গলবার ভারতের পাটনার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। আগামী ১৬ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল হবে ২৩ জানুয়ারি।

Manual2 Ad Code

বাংলাদেশ নারী দল:

Manual7 Ad Code

সালমা খাতুন (অধিনায়ক), আয়শা রহমান শুকতারা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া, সোবহানা মোস্তারি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code