বেনাপোল সীমান্তে দুই বছরে ১শ ২৫ কেজি সোনা আটক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

বেনাপোল (যশোর):
বেনাপোল সিমান্ত দিয়ে কোনো অবস্থায় থামছে না স্বর্ণপাচার। গত ২ বছরে বেনাপোল চেকপোস্ট ও সীমান্ত এলাকা থেকে ১ শ ২৫ কেজি সোনা আটক করেছে বিজিবি, পুলিশ ও শুল্ক গোয়েন্দা বিভাগ।
প্রশাসনিক কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির সুযোগে শক্তিশালী চক্র অবৈধ অনুপ্রবেশকারী, পরিবহন কর্মচারী, চেকপোস্টের বৈধ ও অবৈধ মানিচেঞ্জার ব্যবসায়ী, সিএন্ডএফ কর্মচারী ও পাসপোর্টধারী যাত্রীদের মাধ্যমে সিমান্ত পথে সোনা পাচার হচ্ছে। পাচারকারীদের কেউ কেউ আটক হলেও পর্দার আড়ালে থেকে যায় প্রকৃত চোরাকারবারীরা।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় ভারতের সাথে ৭০ কিলোমিটার সিমান্ত রয়েছে। এর মধ্যে গোগা, কায়বা, পুটখালী, দৌলতপুর, সাদিপুর, গাতিপাড়া, রঘুনাথপুর ও শিকারপুর উল্লেখযোগ্য।
৩৯ জন সোনা পাচারকারীকে আটক করা হয়। তবে যারা আটক হয় তারা সোনার প্রকৃত মালিক নয়। এরা টাকার বিনিময়ে এসব স্বর্ণ বহন করে থাকে। আসল ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। ঢাকা থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় সোনা চোরাকারবারীরা এ সিমান্ত নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। সোনা পাচারকারীদের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। যে কারণে বেনাপোল সিমান্ত এলাকায় বন্ধ হচ্ছে না সোনা চোরাচালান।
৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গত ২ বছরে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১শ ২৫ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ৩৯ জন চোরাকারবারীকে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, শার্শা ও বেনাপোল পোর্ট থানায় গত ২ বছরে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত ঘটনায় ৫১ জনকে আসামি করে ৪১ টি মামলা হয়েছে। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code