অস্ট্রেলিয়ার বিমান বিধ্বস্তে নিহতরা সবাই যুক্তরাষ্ট্রের

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের স্নোয়ি মাউন্টেনের কাছে দমকল বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতরা সবাই যুক্তরাষ্ট্রের। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া সরকার।

Manual2 Ad Code

নিহতরা হলেন ইয়ান ম্যাকবেথ(৪৫), পল ক্লাই হুডসন(৪৩) এবং রিক অ্যা ডিমর্গান(৪৪)। এদিকে কেন এই দমকল বাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে সেই কারণ এখনো জানা যায়নি। তবে এ নিয়ে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়া সরকার।

গত বৃহস্পতিবার দাবানলের আগুন নেভাতে গিয়ে বিধ্বস্ত হয় অস্ট্রেলিয়া দমকলবাহিনীর বিমান সি-১৩০ বিধ্বস্ত হয়। এদিকে গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code