বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে -এনামূল হক শামীম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

শরীয়তপুর:
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি বলেছেন শেখ হাসিনার কারনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার কারনে আজ ডিজিটাল বাংলাদেশ। ১৬ কোটি মানুষের হাতে হাতে মোবাইল। আজকে ফোর জি বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার কারনে আমরা দেখতে পারি। ইন্টারনেট এর ফলে ঘরে বসেই দেখতে পারি পৃথিবীর কোথায় কি হচ্ছে। খালেদা জিয়ার আমলে ও স্বৈরাচার এরশাদ আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ঝন ঝনানিতে বিশ্ববিদ্যালয়ের ৬মাস করে ক্লাস বন্ধ থাকতো। গত ১০/১১ বছরে সন্ত্রাসের কারনে দেশের কোন বিশ্ববিদ্যালয় অনিদিষ্টকালের জন্য বন্ধ হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ন ও সহাবস্থান রয়েছে। বাংলাদেশের ছেলে মেয়েদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করার জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার তিনি তাই করেছেন। তিনি শুধু আগামী নির্বাচনের কথাই ভাবেন না। তিনি আগামী প্রজন্মের কথা ভাবেন।তিনি আগামী ২১ সালে ২০৪১ সালে বাংলাদেশ কেমন হবে সেটা ভাবেন ও চেষ্টা করেন। কেমন হবে সেটার রুপকথা তৈরী করেন। আমরা যখন থাকবোনা তখন বাংলাদেশ কেমন হবে সেটার স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নের জন্য ডেল্টা প্লান তৈরী করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।মন্ত্রী আজ শনিবার সকাল ১১টায় শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন। আঃ রব মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনে সংসদ সদস্য ই্কবাল হোসেন অপু,জেলা প্রশাসক কাজী আবু তাহের ,পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, ময়মনসিংহ কৃষিবিশ্বিিবদ্যালয়ের প্রফেসর ড.আঃ সালাম। এ অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন ছাত্র সাংবাদিক কাজী নজরুল ইসলাম।
এর পরে উপমন্ত্রী এনামূল হক শামীম নড়িয়া উপজেলা মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন সাবেক আইজিপি ও মজিদ জরিনা ফাউন্ডেশন এর ম্যানেজিং ট্রাষ্টি একেএম শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম বার , জেলা প্রশাসক কাজী আবু তাহের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান,নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তি রুপা রায়, মজিদ জরিনা ফাউন্ডেশনের ট্রাষ্টি বেগম সামসুন্নাহার,অধ্যক্ষ মোঃ ফরিদ হোসাইন সহ অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code