শিবগঞ্জে রোগীর মাঝে চেক বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
শিবগঞ্জে ১৫০জন প্রান্তিক জনগোষ্ঠী ও ৪জন বিভিন্ন ধরনের রোগীর মাঝে ২৯লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ্যান মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের সমাজ কল আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে চেক বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিমুল আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ১৫৪জনের মাঝে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল ।এ সময় তিনি বলেন, বর্তমান সরকার অসহায় প্রান্তিক জনগোষ্ঠী ও বিভিন্ন দূরারোগে আক্রান্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় আাজকের এ চেক বিতরণ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় চেক বিতরণী সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম,, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস,দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু প্রমুখ। উল্লেখ্য যে প্রান্তিক জনগোষ্ঠির ১৫০জনকে ১৮হাজার টাকার চেকা ও ক্যান্সার,কিডনী,লিভার, সিরোসিস ও প্যারালাইড সহ বিভিন্ন ধরনের ৪জন রোগীকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code