মার্কিন দূতাবাসের বাংলা ওয়েবসাইট চালু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করা এবং পারস্পরিক সমঝোতাকে এগিয়ে নিতে বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র দূতাবাস।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে ওয়েবসাইটটি চালু করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) জোয়ান ওয়াগনার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে ওয়েবসাইট নিয়মিত আপডেট করা হবে। যাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, যুক্তরাষ্ট্রের ভিসা, শিক্ষাগত ও পেশাগত এক্সচেঞ্জ কর্মসূচিসহ অনেক বিষয়ে তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে।

Manual7 Ad Code

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তি, বিবৃতি, সংবাদ বিষয়ক অনুষ্ঠান, নিরাপত্তা এবং জরুরি বার্তা, বক্তৃতা, মিডিয়া সাক্ষাৎকার এবং অন্যান্য বার্তা ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই থাকবে।

ওয়েবসাইটটি বাংলাদেশ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব বাংলা ভাষাভাষীর জন্য নানা ধরনের বিষয়বস্তু পরিবেশন করবে। এটি দূতাবাসকে বাংলাদেশিদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রসারিত করতে সহায়তা করবে।

 

সিডিএ ওয়াগনার বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশে এবং বিশ্বজুড়ে বাংলাদেশিদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলনই জাতিসংঘকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রবর্তনে উৎসাহিত করে। এই ঐতিহাসিক বাংলা ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে দূতাবাসের পক্ষে নতুন বাংলা ওয়েবসাইট উদ্বোধন করা আমার জন্য সম্মান এবং আনন্দের।’

Manual5 Ad Code

এদিকে মিটিং এর কারণে বাংলাদেশের বাইরে থাকায় ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি রাষ্ট্রদূত মিলার। তবে তিনি এক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলা ওয়েবসাইটের উদ্বোধন ঘোষণা করতে পেরে আমি গর্বিত। ওয়েবসাইটটিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, ভিসা বিষয়ক তথ্য, যুক্তরাষ্ট্রের নাগরিক পরিষেবা, যুক্তরাষ্ট্রে অধ্যয়ন এবং সাংস্কৃতিক, শিক্ষামূলক ও পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রামসহ অনেক কিছু থাকবে।’

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলা ওয়েবসাইটটি দেখতে www.bd.usembassy.gov/bn এই ঠিকানায় যেতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code