স্পেনের ইতিহাসে প্রথম একুশে বইমেলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো স্পেনের রাজধানী মাদ্রিদের প্লাজা লাভাপিয়েস। গত ২১শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোক কুঞ্জের যোথ প্রচেষ্টায় অস্থায়ী শহীদ মিনার স্থাপনের পাশাপাশি দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়।

সৃজনশীল সব বই আর বইপ্রেমী বাঙালিদের আগমনে পুরো লাভাপিয়েস যেন উৎসবের আমেজ তৈরি করে। স্পেনে এই প্রথম বইমেলাকে ঘিরে ছিল বাঙালিদের ভেতরে বাড়তি আগ্রহ। প্রাণের এ মেলা প্রবাসী বাঙালিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এর মাঝে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পুরো অনুষ্ঠানের পূর্ণতা এনে দেয়।

 

jagonews24

বইমেলার অন্যতম আয়োজক সোহেল রানা জানান, যতটা ভেবেছি তার চেয়ে খুব বেশি সাড়া পেয়েছি। বইমেলাকে ঘিরে মানুষের আগ্রহ দেখে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এতে করে সামনের দিনগুলোতে এরকম মেলার আয়োজন করতে আমরা আরও উৎসাহী হবো। আলোক কুঞ্জের সম্পাদক হানিফ মিয়াজী, হোসাইন ইকবাল, শেখ সুজন এদের সার্বিক সহযোগিতা না পেলে এ মেলা করা সহজ ছিল না বলেও জানান তিন।

মেলায় আগতরা জানান, প্রতিবছর এরকম বইমেলা আয়োজনে এখানে বেড়ে ওঠা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে আমাদের ইতিহাস সমৃদ্ধির এক সেতুবন্ধন তৈরিতে মূখ্য ভূমিকা পালন করবে।

jagonews24

প্রথমবারের মতো আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, একদল তরুণের এ যুগোপযোগী উদ্যোগকে স্বাগত জানাই। সত্যিই এ মহান দিবসে এ উদ্যোগটি প্রশংসার দাবিদার। আলোক কুঞ্জের সকল গঠনমূলক কাজের সফলতা কামনা করেন তিনি।

Manual7 Ad Code

মেলার অন্যতম আয়োজক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ ধর্ম ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং আলোক কুঞ্জ সাহিত্য সংকলনের সম্পাদক হানিফ মিয়াজি জানান, প্রথম অনুষ্ঠিত হওয়া বইমেলায় সবার যে উৎসাহ-উদ্দীপনা দেখেছি, সহোযোগিতা পেলে আগামীতে আরও বৃহৎ পরিসরে গ্রন্থমেলার আয়োজন করে বাংলার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি প্রবাসে অবস্থানরত প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

এছাড়া মেলায় বিশিষ্টজনের ভেতর উপস্থিত ছিলেন- স্পেনে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এম হারুন আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়াসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

jagonews24

Manual8 Ad Code

মেলায় উল্লেখিত বইসমূহের মধ্যে প্রবাসী উদীয়মান লেখক লেখিকাদের সমন্বয়ে আলোক কুঞ্জ সাহিত্য সংকলনটির সৌজন্য কপি রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের হাতে আলোক কুঞ্জ গ্রন্থের সম্পাদক হানিফ মিয়াজি এবং সংগঠনের পরিচালক হোসাইন ইকবাল, সোহেল রানা ও শেখ সুজন।

মেলায় ছিল আলোক কুঞ্জ সাহিত্য সংকলন, বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু, কবি সাংবাদিক ফখরুদ্দীন রাজির বরফ গলা জীবন, সাংবাদিক ইব্রাহিম খলিলের গনক দীঘির পাড়ে, ফ্রান্স প্রবাসী সুকবি রবি শংকর মৈত্রীর প্রাণবিক জীবনের জন্য প্রার্থনা, জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বইসহ ইসলামী ও শিশুতোষ বই।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code