

ধোবাউড়া, (ময়মনসিংহ) :
ধোবাউড়ায় আর্ন্তজাতিক নারী দিবসে সাইকেল র্যালি ও পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার সকালে ঘোঁষগাও ইউনিয়ন পরিষদ থেকে সোসাল এসোসিয়েশন ফর রোরাল এডভান্সমেন্ট (সারা) এর উদ্যোগে সাইকেল র্যালি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শামসুল হক। পরে ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে পুলিশের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও অফিসার তদন্ত চাঁদ মিয়া ও অরন্য চিরানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা, সারা’র নির্বাহী পরিচালক মিঃ তুষার, কান্ট্রি ডিরেক্টর খোদেজা সুলতানা লোপা। এছাড়াও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালন করা হয়। এসময় ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।