করোনা: পুরো ইতালিতে জরুরি অবস্থা জারি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পুরো ইতালিজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সোমবার ইতালির প্রধানমন্ত্রীর জিউসেপ কোঁতে এই ঘোষণা দেন।

Manual6 Ad Code

একটি টেলিভিশন ভাষণে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে বলেন, সময় খুব বেশি নেই। এসময় জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দেন ইতালির প্রধানমন্ত্রী।

Manual8 Ad Code

এর আগে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্দি অঞ্চল এবং আরো ১৪টি প্রদেশের প্রায় এক কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টাইন বা সঙ্গরোধ করে রেখেছিল ইতালি সরকার। ইতালিতে সোমবার করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪৬৩ জনে দাঁড়িয়েছে। চীনের পর ইতালিতেই করোনা ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ইতালির পুরো ২০টি রাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিবিসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code