করোনা সতর্কতায় ভ্রাম্যমান আদালতের নামে প্রতারণা; ভুয়া নারী ম্যাজিষ্ট্রেট সহ আটক ৪

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

কাজী রাশেদ. চান্দিনা ঃ

Manual8 Ad Code

কুমিল্লার চান্দিনায় করোনা সতর্কতায় দোকান খোলার অপরাধে দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনার নামে প্রতারণায় সময় এক ভুয়া নারী ম্যাজিষ্ট্রেট সহ ৪জনকে আটক করে গ্রামবাসি।

Manual1 Ad Code

শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টায় চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামে ৪ প্রতারকদের ভুয়া ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে তিন ভুয়া ডিবি পুলিশও রয়েছে। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় উত্তেজিত গ্রামবাসি।

আটককৃতরা হলো- কুমিল্লার দেবীদ্বার উপজেলার চুলাশ গ্রামের মো. ফারুক এর স্ত্রী মনি (২৯)। সে নিজেকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলে পরিচয় দেয়। তার স্বামী মো. আয়েত আলীর ছেলে ফারুক (৩৬), একই গ্রামের জাফর আলীর ছেলে লিটন (৪২) এবং অপরজন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের জজ মিয়ার ছেলে রহমান আলী (৩৫)। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তবে তাদের কাছ থেকে অপরাধ জগত পত্রিকার সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মামুনুর রশিদ জানান- তীরচর গ্রামের মাদ্রাসা সংলগ্ন এলাকায় বাবুল মিয়ার মুদি দোকানের সামনে এসে একটি মাইক্রোবাস থামে। গাড়ি থেকে নেমে তারা দোকানদার বাবুলকে আটক করে। চলমান করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেন দোকান খোলা রাখলো সেজন্য দোকানিকে এক লাখ টাকা জরিমানা করে প্রতারকদের ওই ভ্রাম্যমান আদালত। গ্রামের সহজ-সরল ও নিরিহ দোকানদার বাবুল মিয়া এক লাখ টাকা দিতে ব্যর্থ হলে তাকে গাড়িতে তুলে নেয় প্রতারকচক্র। আমি ঘটনাস্থলে এসে ওয়ার্ড মেম্বার হিসেবে পরিচয় দিয়ে তাদের পরিচয় জানতে চাইলে ওই নারী নিজেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুরুষরা পুলিশ পরিচয় দেয়। আমি তাদের পরিচয় পত্র দেখতে চাইলে তারা এলোপাথারী কথা বলতে শুরু করে। পরে গ্রামের উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

Manual6 Ad Code

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওয়ার্ড মেম্বার মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code