ইসলামপুরে ত্রানসামগ্রী বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে হোটেল শ্রমিক,রেল স্টেশনের কুলি,রিক্সাচালক, অটো চালকসহ সল্প আয়ের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে পৌর শহরের ১ হাজার হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, ৫শগ্রাম ডাল ও একটা বল সাবান দেওয়া হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,পিআইও মেহেদী হাসান টিটু,উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর,সাধারণ সম্পাদক অংকন কর্মকার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন,এই দূর্যোগ মুহুর্তে আমরা অসহায়দের পাশে রয়েছি। যা বরাদ্দ পেয়েছি শহরের বিভিন্ন এলাকার সল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করছি। চাহিদা দিয়েছি ত্রান সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code