নওগাঁর রাণীনগরে পিপিই প্রদান করলেন ‍এমপি ইসরাফিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code
 নওগাঁ প্রতিনিধি
বর্তমান করোনা ভাইরাস প্রতিরোধে সকল বিভাগের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের নিরাপত্তার তেমন কোনো ব্যবস্থা না থাকায় হাসপাতালগুলোতে আসা অনেক সাধারণ রোগীরা গিয়েও কাঙ্খিত সেবা পাচ্ছে না।
চিকিৎসকদের করোনা ভাইরাস প্রতিরোধক কোনো নিরাপদ পোষাক না থাকার কারণে জ্বর, সর্দি, কাশ নিয়ে হাসপাতলে এলেও চিকিৎসকরা সেবা দিতে ভয় পাচ্ছেন। তাই হাসপাতালের চিকিৎসক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বাহিনী যেন নিরাপদ পোশাক পড়ে এ  ভাইরাস প্রতিরোধে কাজ করতে পারেন সেই লক্ষ্যে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম নিজ অর্থায়নে ও উদ্যোগে তার নির্বাচনী রাণীনগর ও আত্রাই উপজেলায় ৫‘শ পিচ পিপিই, মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস প্রদান করেছেন।
বুধবার সকালে তিনি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ উপকরণগুলো হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকু), আবাসিক মেডিকেল কর্মকর্তা মাকসুদুর রহমান সনি প্রমুখ।
প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের ভূমিকা অনেক বড়। কিন্তু কিছু কিছু চিকিৎসকের ব্যবহারে এই সমস্যা সাধারণ মানুষদের কাছে আরো জটিল হয়ে উঠছে। তাই এই সমস্যা থেকে উত্তোরণের জন্য হাসপাতালগুলোতে নিজিদের নিরাপদ রেখে সাধারণ রোগীদের সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে পিপিই নামক এই সুরক্ষা পোশাকগুলো বিতরণ করা হলো। শুধু চিকিৎসকরাই নয় প্রশাসনের যে সব কর্মকর্তারা মাঠ পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছেন তাদের সবাইকে এই সুরক্ষা পোশ‍াকগুলো প্রদান করা যাতে তারা নিজেদের নিরাপদে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে পারেন। প্রয়োজন হলে আগামীতে আরো পিপিই সরবরাহ করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code