রাঙ্গাবালীতে করোনা সচেতনতায় সেনাবাহিনীর মাইকিং

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

রাঙ্গাবালী (পটুয়াখালী) :
করোনা ভাইরাস সচেতনতায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় টহল ও মাইকিং করেছেন সেনা সদস্যরা। শনিবার সকাল থেকে সেনাবাহিনীর মেজর মো.আতাউর রহমানের নেতৃত্বে উপজেলার বাহেরচর, খালগোড়া, পুলঘাট ও নেতা বাজার এলাকায় টহল দেন সেনাবাহিনীর একদল সদস্য। এতে অংশগ্রহণ করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান ও রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ।
এসময় বিনা কারণে ঘোরাঘুরি ও সরাকারী নির্দেশনা অমান্যকরে করাতকল খোলা রাখার অপরাধে তিনজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে করাতকল মালিককে ২ হাজার টাকা ও অন্য দুইজনকে ৫শ’ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাশফাকুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code