করোনায় অবশেষে মারা গেলেন সিলেটের ডা. মঈনুদ্দিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

করোনা আক্রান্ত হয়ে অবশেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন মারা গেছেন।

Manual7 Ad Code

বুধবার সকাল পৌনে ৭টায়রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual1 Ad Code

 

স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. আয়েশা আকতার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্য হলো।

Manual6 Ad Code

গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈনুদ্দিনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয় তাকে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করলেন মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডা. মঈনুদ্দিন।

 

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code