বিষ প্রয়োগে মাছ নিধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

আটঘরিয়া (পাবনা) ঃ
পাবনার দাপুনিয়া পশ্চিম বনগ্রামের জাহিদ হাসানের পুকুরে কে বা কাহারা রাতের আধারে শক্রুতা করে বিষ প্রয়োগ করে ১২০মণ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে। এতে তার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। এঘটনায় সদর থানায় একটি অভিযোগ করেছে জাহিদ হাসান।

জানা গেছে, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পশ্চিম বন গ্রামের মৃত আবুল হোসেনর ছেলে জাহিদ হাসান বড়দিকশাইল কালিবাড়ী এলাকায় ১১বিঘা জমির ওপর একটি বিশাল বড় পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের আবাদ করছিলেন।

Manual8 Ad Code

এসময় ওই দিন রাতে কে বা কাহারা শক্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করেন। পরের দিন ভোরে জাহিদ তার পুকুরের দেখতে গিয়ে দেখে ছোট বড় মাছ গুলো মরে পানির ওপরে ভেসে উঠেছে। এঘটনায় সদর থানা পুলিশ পরিদর্শন করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code