পোরশায় শীতার্তদের শীতবস্ত্র বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

পোরশা (নওগাঁ):
নওগাঁর পোরশায় অসহায়, দু:স্থ ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন ত্রিশূল সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক তৃণা মজুমদার। তার বাবা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে তিনি গতকাল শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের নিতপুর দলীয় কার্যালয় প্রাঙ্গনে এসব শীতবস্ত্র বিতরন করেন। এসময় জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, পোরশা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা জয়নুল আবেদিনর, সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হক খোকন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code