সরিষাবাড়ীতে খাদ্যবন্ধব কর্মসূচীর চাল বঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচি (১০ টাকা কেজি) চাল প্রাপ্তি এবং অনিয়মকারী মের্সাস রুকন এন্টারপ্রাইজের প্রোপাইটার রুকনুজ্জামান রুকনের বিচারের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। বিক্ষোভ শেষে সমাবেশ করেছে চাল বঞ্চিত উপকারভোগীরা। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার মহিষাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভাটারা-তিতপল্লা পাকা সড়কে এ কর্মসূচী পালন করে। আগের দিন রোববার (১৯ এপ্রিল) দুপুরে নিয়োগকৃত ডিলার মেসার্স রুকন এন্টারপ্রাইজের বিরুদ্ধে চাল বঞ্চিত শতাধিক উপকারভোগী স্বাক্ষরিত অভিযোগ পত্র জেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা খাদ্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে দায়ের করেছে বলে জানাগেছে।

Manual5 Ad Code

সমাবেশে এলাকার উপকারভোগীদের পক্ষে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের চাল বঞ্চিত জমুনী, সুমিতা রাণী, আজম শেখ, আব্দুল মালেক, আজগর আলী, চান মিয়া, আব্দুল জলিল, অঞ্জলী, গৌরী রাণী, মিনতী রানী, রাশিদা বেগম, নুরেজা বেগম প্রমুখ। সমাবেশে বক্তরা মেসার্স রুকন এন্টারপ্রাইজের প্রোপাইটার রুকুনুজ্জামান রুকনের নানা অনিয়মের কারনে ডিলারশিপ বাতিল ও বঞ্চিতদের চাল দেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি করে বলেন, ডিলার রুকুনুজ্জামান রুকনের আমাদের চাল ওজনে কম দেয়, স্বাক্ষর গ্রহন করে চাল না দিয়ে ২০০ শত করে টাকা দিয়ে আমাদের বিদায় করে দেয়। এ ধরনের অনিয়মের জের ধরে গত ১১ এপ্রিল প্রতিবাদ করলে ডিলার রোকনের নেতৃত্বে রবিন, জাহিদ, মিরাজ, জহুরুল ইসলাম বাবু কার্ডধারী কানু, মানিক ও পুষ্পকে পিটুনিসহ গালিগালাজ করে।
উল্লেখ, নিয়োগকৃত রোকন এন্টারপ্রাইজ তার ভেন্যু জয়নগর মোড় উল্লেখ থাকলেও তার নানার বাড়ির বসত ঘর থেকে জয়নগর পূর্ব পাড়ায় চাল বিতরণ করে আসছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code