হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিরাজ – জিন্নাতুন্নেছা ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী প্রদান।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের সিরাজ – জিন্নাতুন্নেছা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আজ ( ২৩ এপ্রিল) বিকাল ৩ টায় মধ্যবিত্ত, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত ২০০ টি পরিবারের মাঝে চাউল, পেঁয়াজ, তেল, আলু, ডাল, লবন, মু্ড়ি, ছোলা বোট ও সাবান পৌঁছে দেওয়া হয়।

Manual3 Ad Code

ফাউন্ডেশনের উদ্যােক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ শরীফ আহমেদ মুঠোফোনে জানান, করোনা ভাইরাস পৃথিবীব্যপী ছড়িয়ে পড়ায় জনমনে আতংক সৃষ্টি করেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার ঘোষিত লক ডাউন থাকায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা বিবেচনা করে আমাদের ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে ইউনিয়নবাসীর পাশে দাঁড়ানোর প্রচেষ্টা মাত্র। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

Manual4 Ad Code

ফাউন্ডেশন এর নির্বাহী ও যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ রাশেদ আহমেদ মুঠোফোনে জানান, শুধু বর্তমান পরিস্থিতিতে নয়, আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশকিছু উদ্যােগ গ্রহণ করেছি। যেমন – শিক্ষা বৃত্তি প্রদান, বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য সেবা প্রদান, অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, অনাথ, ছিন্নমূল ও পথশিশুদের পূর্ণবাসন সহ বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছি। সমাজ ব্যবস্থা পরিবর্তনে আমরা সরকারের পাশাপাশি কাজ করে যাব নিয়মিত ভাবে।

আরেক উদ্যােক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী এনামুল কবীর কয়েছ জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের গ্রাম গঞ্জের মানুষ কর্মহীন হয়ে পরেছে, তাই তাদের ঘরে খাবারের সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসনে আমরাও সরকারের পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code