ইতালিতে করোনা ভাইরাসে প্রাণ গেলো নয় প্রবাসী বাংলাদেশীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ইতালি থেকে নাজমুল হোসেন : মৃত্যুপুরি ইতালিতে করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমতির দিকে। গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যু দুটোই কম। সুস্থতার সংখ্যা দিনে দিনে বাড়ছে। আক্রান্তের তালিকায় রয়েছেন অনেক প্রবাসী। তার মধ্য অনেকেই সুস্থ হয়ে বাড়ি ও ফিরেছেন। কিন্তু সর্বমোট কতজন প্রবাসী এই ভাইরাসে আক্রান্ত আছেন বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।তবে আশংখা করা হচ্ছে প্রায় পঞ্চাশের উপরে হবে। এর মধ্যে ইউরোপের এই দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নয় বাংলাদেশি।

Manual4 Ad Code

২০ মার্চ প্রথম মারা যান গোলাম মাওলা (৫৫) নামে এক প্রবাসী। তারপরে ৩০ মার্চ মারা গেছেন অপু আহমেদ (৪২),২ এপ্রিল মজিবুর রহমানের (৪৬),
৭ এপ্রিল বেরগামো শহরে মারা যান মো. সালাউদ্দিন ছৈয়াল (৪২),
৮ এপ্রিল ইতালির রোমে মৃত্যু হয় আনোয়ার হোসেন হিরু (৭২)এবং একইদিন বেরগামো শহরে মারা যান মিজানুর রহমান (৪৫ ),১১ এপ্রিল বিকালে শনিবার মানিক মিয়া (৪১) নামে এক প্রবাসীর মৃত্যু হয় মিলানে।
১৬ এপ্রিল মিয়া শাহাজান নাম সিলেটের এক প্রবাসী মারা যান ক্রেমনা হাসপাতালে। প্রথমে শাহাজানের মৃত্যু উনার নিকট প্রবাসীর মাধ্যমে করোনা ভাইরাসে মারা গেছেন বলে জানা গেলেও পরে হাসপাতাল থেকে মরদেহ প্রদানের সময় সার্টিফিকেটে উল্লেখ করা হয় তিনি শাসকষ্ট জনিত রোগের কারণে মারা গেছেন।
১৮ এপ্রিল মিলানে মারা জানা মোহাম্মদ ফিরোজ ( ২৫ ) .গত ২৪ এপ্রিল ইতালির ভেনিসে নোয়াখালী জেলার শাহ্জাহান ( ৬০ ) মারা যান। উনার পরিবারের সূত্র থেকে জানানো হয় উনি করোনা ভাইরাসে মারা যাননি। কিন্তু আজ ২৬ এপ্রিল হাসপাতাল থেকে জানানো হয় উনি করোনা ভাইরাসে মারা গেছেন। পরে পরিবারের লোকজন উনার মৃত্যু করোনা ভাইরাসে বিষয়টি নিশ্চিত করেছেন এবং স্থানীয় ইতালিয়ান পত্রিকায় ও এই সংবাদ প্রকাশ পেয়েছে কারণ ভেনিসে এই প্রথম একজন প্রবাসী বাংলাদেশী করোনা ভাইরাসে মারা গেলেন।
ইতালিতে করোনায় বিপর্যস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে বাংলা কমিউনিটি। তাদের ফান্ড থেকে অসহায়দের সহযোগিতা করা হচ্ছে।মিলান কেন্দ্রীয় জামে মসিজদের ইমাম জুনায়েদ সোবহান জানিয়েছেন ইতিমধ্য উনার মাধ্যমে মিলানে মারা যাওয়া পাঁচ বাংলাদেশীর জানাজা ও দাফন সম্পন্ন করেছেন এবং মরহুমদের পরিবারদের খাদ্য সামগ্রী সহ যাবতীয় সহযোগিতা করে যাচ্ছে মিলান স্টাডি ফোরামের সদস্যরা।
করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত। এ ছাড়া অর্থনৈতিক জীবন চাকা সচল রাখতে প্রত্যেকের জন্য বোনাস ঘোষণা করেছে ইতালি সরকার।
ইতালিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৬৪৪ জন। সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৯২৮ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
গ্রেট বৃটেনটপ নিউজ এ সম্পর্কিত আরও পড়ুন:
এবারের ইউরো ভিশনটি হচ্ছে মালমো অ্যারেনাতে। সেখানে যেন বিক্ষোভকারীরা পৌঁছাতে না পারেন সেজন্য লোহার ব্যারিকেড এবং বড় কংক্রিস ব্লক স্থাপন করা হয়েছে। পুলিশ ওই ভেন্যুতে গার্ড দিচ্ছে এবং অনুষ্ঠানের অতিথিদের সেখানে প্রবেশের আগে মেটাল ডিটেকটরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া ব্যাগ চেক করা হচ্ছে। আর অতিথিদের শুধুমাত্র ছোট ব্যাগ নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রতিনিধিত্বকারী ২০ বছর বয়সী এডেন গোলান দ্বিতীয় সেমিফাইনালে তার গান ‘হ্যারিকেন’ গাইবেন। রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানস্থল থেকে ৭ কিলোমিটার দূরের মালমো সেন্ট্রাল স্কয়ারে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা সেখানে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছেন। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ years ago
Manual1 Ad Code
Manual3 Ad Code