কুয়াকাটায় জরুরী চিকিৎসা উপকরন হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফ্রেন্ডশীপ ক্লিনিক, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের সেবা প্রদানকারীদের মাঝে জরুরী চিকিৎসা উপকরনে রয়েছে পিপিই, গগলস, সার্জিক্যাল হ্যান্ড গ্লোভস, হ্যান্ডরাব, মাস্ক, টাঙ্ক ডিপ্রেসর, টিস্যু রোল, ডিজিটাল থার্মাল স্কানার, লিকুইড সোপ, সেফটি ব্যাগ, বায়ো হ্যাজার্ড ব্যাগ, টর্চ লাইট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলববার বেলা বারটায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত মোহাম্মদ শহীদুল হক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. চিম্ময় হাওলাদারের হাতে এসব উপকরন তুলে দেয়া হয়েছে। এসময় উপ-সচিব (জোনাল সেটেলমেন্ট অফিসার, বরিশাল) মো. আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, সিপিপি কর্মকর্তা আছাদ উজ্জামান, ফ্রেন্ডশীপ’র আঞ্চলিক সমন্বয়কারী সাইদুর রহমান, আভাস’র প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ফ্রেন্ডশীপ’র ক্লিনিক ইনচার্জ গিয়াস উদ্দিন।
স্টার্ট ফান্ড’র আর্থিক সহায়তায় ফ্রেন্ডশীপ’র কারিগরি সহায়তায় উন্নয়ন সংস্থা আভাস এসব উপকরন সরবারহ করেছে। এ সময়ে লতাচাপলী, মহিপুর, ধূলাসর ইউনিয়নে ৬০টি পরিবারের প্রত্যেককে ১০টি সাবান, ১ কেজি গুড়া সাবান, ৫টি মাস্ক, টেপ সংযুক্ত বালতিসহ প্লাষ্টিক মগ বিতরন করা হয়েছে।
একই সময়ে দেশের প্রথম ও বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কলাপাড়া উপজেলা প্রশাসনের ত্রান তহবিলে আসহায় দুস্থ মানুষের ৫’শ প্যাকেট খাবার জমা দেয়া হয়েছে। এসব উপকরনে ছিল ১ কেজি চাল, ২কেজি ডাল, ৩ কেজি আলু, ১লিটার তৈল, ১ কেজি লবন। এসময় উপস্থিত ছিলেন পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (ফ্যাসিলিটি) শহীদুল্লাহ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোবাশ্বের খান, জাকি উদ্দিন রনি, মো. মাঈনুল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code