মাধবপুরের চা শ্রমিকদের দিন কাটে  অনাহারে-অর্ধাহারে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মোঃ আব্দুর রকিব,  হবিগঞ্জ থেকে ::

Manual5 Ad Code

 বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারনে, এর বিস্তার ও সংক্রমন রোধে দেশজুড়ে লকডাউন চলছে। এ চলমান লকডাউনে, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে মাধবপুর এলাকায় অবস্থিত চা বাগানের কর্মহীন চা শ্রমিকরা। করোনাভাইরস প্রাদুর্ভাবে বিপর্যের মুখে দেশ, লগডাউন দেওয়া হয়েছে সব যায়গায় ঠিক তখনই কর্মহীন হয়ে ঘরে বসে মানবেতর জীবন যাপন করছে মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানের শ্রমিকরা। এদের মধ্যে যারা বাগানের বাহিরে গিয়ে গ্রামে,শহরে কাজ করতো তারাও এখন ঘর বন্দি। এরফলে পরিবার পরিজন নিয়ে অভাব-অনটনে দিন কাটাতে হচ্ছে তাদের।

Manual7 Ad Code

কথা হয় সুরমা চা বাগানের বাসিন্দা রাজিব এর সাথে, তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি ত্রানসামগ্রী বন্টন করলেও তাদের কপালে ত্রান জুটেনা। তিনি আরো জানান, পরিবার থেকে মাত্র একজনই চা বাগানে কাজ করার সুযোগ পান পরিবারের অন্য সদস্যদের অন্যত্র কাজের সন্ধানে যেতে হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code