করোনায় এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে: ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস মহামারিতে এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে। মৃতের সংখ্যা তার আগের পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেন। চলতি বছর শেষদিকে একটি প্রতিষেধক তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Manual7 Ad Code

ফক্স নিউজ সম্প্রচারিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ৭৫ হাজার থেকে এক লাখ মানুষ হারাতে যাচ্ছি। এটি ভয়াবহ একটি ব্যাপার।
এর আগে শুক্রবার ট্রাম্প আশঙ্কা করেছিলেন, এ মহামারিতে এক লাখের কম মার্কিন নাগরিকের মৃত্যু হবে। এছাড়া, গত সপ্তাহের শুরুতে তিনি ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১১ লাখ ৫৮ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৬৭ হাজার ৬৮২ জন।
সংক্রমণ কমতে শুরু করায় যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সংখ্যক অঙ্গরাজ্যেই লকডাউনের বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে। ট্রাম্প বলেন, আমরা দেশ বন্ধ করে রাখতে পারি না, তাহলে আমাদের দেশই থাকবে না। ট্রাম্প জানান, তিনি চান, শরতে শিক্ষার্থীরা স্কুল-কলেজে ফিরুক। যদিও এতে সংক্রমণ আবার বাড়তে পারে। ট্রাম্প আবারও বলেছেন, চীন ভয়াবহ ভুল করেছে। তবে চীন কী ভুল করেছে এনিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। অন্যদিকে রোববার রাতে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীনের গবেষণাগার থেকেই কোভিড-১৯ ছড়ানোর পক্ষে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code