আটঘরিয়ায় কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করল রবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

আটঘরিয়া (পাবনা) ঃ
করোনা ভাইরাস সংক্রমণের কারণে পাবনার আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ১২০০জন অসহায় শ্রমজীবি কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ার গ্রামের কৃতি সন্তান মেজর জেনারেল এএসএম নজরুল ইসলাম রবি (অবসর)। গতকাল সোমবার সকালে পৌর সভা প্রাঙ্গণে ও আটঘরিয়া মহাবিদ্যালয় মাঠে তার নিজ উদ্যোগে ঘর বন্দি হওয়া মানুষ কাজে যেতে পারছে না তাদের মাঝে ৫ কেজি চাল, ৫ কেজি আলু বিতরণ করা হয়েছে।

সামজিক দুরত্ব বজায় রেখে এসময় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, দেবোত্তর এলাকার বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিম শেখ, থানা আওয়ামীলীগের কার্যকারি কমিটির সদস্য মোজ্জাম্মেল হোসেন মোজাম, বিআরডিবি চেয়ারম্যারম্যান আশরাফুল আলম, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আশরাফুল আসলাম, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম, কাউন্সিলর নিরোদ কর্মকার নিরু, মনিরুল ইসলাম রঞ্জু প্রমূখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code