পুলিশের উদ্যোগে নরসুন্দরদের মাঝে উপহার সামগ্রী বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে নিজস্ব অর্থায়নে সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের নরসুন্দরের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ৫ মে (মঙ্গলবার) সকালে আসাদুজ্জামান গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম শতাধিক নরসুন্দর পরিবারে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, নরসুন্দর এসোসিয়েশন জেলা কমিটির সভাপতি, শ্রী জীতু দাস, সাধারণ সম্পাদক, রতন কুমার শীল সহ সদরের নরসুন্দর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ ও সয়াবিন তৈল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code