হিলি সীমান্তে ৯৮ হাজার পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

হিলি প্রতিনিধি

Manual7 Ad Code

দিনাজপুরের হিলি সীমান্তে ৯৮ হাজার পিস ভারতীয় ট্যাবলে উদ্ধার করেছে বিজিবি। রোববার দুপুরে মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার সীমান্তবর্তী নন্দীপুর গ্রাম থেকে ট্যাবলেটগুলি উদ্ধার করেন।

মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সালাউদ্দিন জানান, ভারত থেকে ট্যাবলেটের একটি বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নের্তৃত্বে নন্দীপুর সীমান্তের ২৮৭ পিলারে অবস্থান নেন। এসময় তিন চোরাকাবারি ওই সীমানা পিলার দিয়ে দেশে প্রবেশ করেন। এরপর তাদের আটকের চেষ্টা করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৫৮ হাজার পিস ডেক্সন ও ৪২ হাজার পিস প্যারোপটিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সীজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code