উলিপুরে স্ত্রীর কুলখানি করায় স্বামীর জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

উলিপুর (কুড়িগ্রাম)
সারা দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার সব ধরনের অনুষ্ঠান বা গণ-জমায়েত না করার নির্দেশনা দিলেও স্ত্রীর কুলখানী অনুষ্ঠান করায় ৫ হাজার টাকা জরিমানা গুণতে হলো স্বামীকে। রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবল কৃষ্ণ গ্রামের নজির হোসেনকে স্ত্রীর কুলখানি অনুষ্ঠান আয়োজন করার অপরাধে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানা গেছে, ওই গ্রামের নজির হোসেনের স্ত্রী হালিমা বেগম(৫০) গত বুধবার মৃত্যুবরণ করেন। এ উপলক্ষ্যে রবিবার দুপুরে কুলখানির আয়োজন করে ২ শতাধিক মানুষকে দাওয়াত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code