শ্রীপুর উপজেলার ৫১৯ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

শ্রীপুর (মাগুরা) :

মাগুরার শ্রীপুর উপজেলার ৫১৯ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো: সাইফুজ্জামান শিখর। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

Manual8 Ad Code

শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, শ্রীপুর থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমুখ।

Manual3 Ad Code

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসিন কবীর জানান, ১১১ জন ভিক্ষুককে ১০ কেজি করে ডাল, আধাকেজি খেজুর, ২ কেজি আলু, ১কেজি সয়াবিন তেল এবঙ ১ কেজি মসুর ডাল এবং নগদ ৫ শত টাকা, ৪০২ টি শিশুকে ১ টি মুরগি, ৮ টি ডিম এবং  প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী এবং আগুন-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ও বজ্রপাতে নিহত ৬টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা এবঙ ১ বান্ডিল টিন দেয়া হয়েছে। মাঝে অনুদান তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি বলেন, করোনার এ মহামারীর মধ্যে দরিদ্র ও অসহায় মানুষের পাশে প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় এ দূর্যোগে কোন মানুষই না খেয়ে থাকবে না। সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই আজ শ্রীপুরের এ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হলো এবং আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code