ব্রিটেনে লকডাউন শিথিলে জনসনের শর্তসাপেক্ষ পরিকল্পনা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৪৬, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

ব্রিটেনে লকডাউন শিথিলে জনসনের শর্তসাপেক্ষ পরিকল্পনা

প্রকাশিত মে ১১, ২০২০
ব্রিটেনে লকডাউন শিথিলে জনসনের শর্তসাপেক্ষ পরিকল্পনা

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্যে জারি করা লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনার রোডম্যাপ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শিগগিরই এ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

Manual3 Ad Code

সোমবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ জনগণের লকডাউন তুলে নেওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন তিনি। একইসঙ্গে ৫০ পৃষ্ঠার আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করবে ব্রিটিশ সংসদ।
তবে বিরোধীদল লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার সমালোচনা করে বলেছেন জনসনের পরিকল্পনার স্পষ্ট নয়।
রোববার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অর্থনীতি ফের চালু করার জন্য শর্তসাপেক্ষ পরিকল্পনা ঘোষণা করেন জনসন। এ পরিকল্পনা অনুযায়ী, বুধবার (১৩ মে) থেকে যুক্তরাজ্যের অধিবাসীরা আরও বেশি সময় বাড়ির বাইরে অবস্থান করার অনুমতি পাবেন।
উৎপাদন ও নির্মাণসহ যেসব খাতের কর্মীরা বাড়ি থেকে কাজ করতে পারবেন না, সোমবার থেকে তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে উৎসাহ দেওয়া হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে গণপরিবহন এড়িয়ে যেতে বলা হয়েছে। কর্মক্ষেত্র কোভিড-নিরাপদ রাখতে নিয়োগকর্তাদের জন্য নির্দেশনা তৈরির কাজ করছে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, তিনটি স্তরে লকডাউন তুলে নেওয়া হবে। প্রথম স্তরে বুধবার থেকে জনগণকে অনির্দিষ্ট সময়ের জন্য বাইরে ব্যায়াম, রোদ পোহানো বা পার্কের বেড়ানো ও পরিবারের সদস্যদের সঙ্গে খেলার অনুমতি দেওয়া হবে। দুটি আলাদা পরিবারের সদস্যরা পরস্পরের সঙ্গে দেখা করতে পারবেন কিন্তু একে অপরের কাছ থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code