ডিমলা ইমাম মুয়াজ্জিনদের নগদ অর্থ বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডিমলা (নীলফামারী) ঃ
নীলফামারীর ডিমলায় ইমাম মুয়াজ্জিনের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে অত্র ইউনিয়নের ৩০জন ইমাম ও ৩০ জন মুয়াজ্জিনের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত প্রত্যেকের মাঝে ১০ কেজি করে চাল ও ৬০ টাকা করে বিতরন করা হয়। এ সময় টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হকের ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক ইমামকে ১হাজার ও মুয়াজ্জিনকে ৫শ করে নগদ অর্থ বিতরন করা হয়েছে। বিতরন অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code