গ্রাম পুলিশদের পিপিই বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া, প্রতিনিধি :
সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে ছয় ইউনিয়নের ৫৯ জন গ্রাম পুলিশের সদস্যেদের মাঝে উপজেলা পরিষদ থেকে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ শামিমুল ইসলাম ছানা, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু, মোকারিমপুর ইউপি চেয়ারম্যান আদুস সামাদ, বাহিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন প্রমুখ।
করোনাভাইরাস মোকাবিলায় চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সর্বদা কাজ করে যাচ্ছে গ্রাম পুলিশবৃন্দরা। লকডাউন, লিফলেট বিতরণ, ত্রাণ বিতরণ সকল কাজেই তারা সর্বদা আমাদের পাশে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ ভেড়ামারা। ৫৯ জন গ্রাম পুলিশকে পিপিই, দুই জোড়া করে হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code