নড়াইলে ‘ডক্টরস সেফটি চেম্বার’-এর উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

নড়াইল :

নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজার ব্যক্তিগত অর্থায়নে ও পরিকল্পনায় নড়াইল আধুনিক সদর হাসপাতাল চত্বরে ‘ডক্টরস সেফটি চেম্বার’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২এপ্রিল) বিকেলে হাসপাতাল চত্বরে ‘ডক্টরস সেফটি চেম্বার’-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর, সদর হাসপাতালের আরএমও ডা: মুশিউর রহমান বাবু , সমাজসেবক গোলাম মর্তুজা স্বপন প্রমুখ। করোনা ভাইরাস বহন করে আসা কোনো রোগির মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং ষ্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন এবং রোগিরাও যাতে সুরক্ষিত থাকে সে জন্য এ চেম্বার চালু করা হয়েছে। সদর হাসপাতালের আরএমও ডা: মুশিউর রহমান বাবু জানান সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে চিকিৎসক অবস্থান করবেন। সামনের দু’টি ছিদ্র দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগির রক্তচাপ নির্ণয় করবেন এবং থার্মাল ডিকেক্টরের মাধ্যমে রোগির শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। এ সময় কোনো রোগির শরীরে করোনা উপসর্গের সাথে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হবে। আউটডোরে এবং জরুরি বিভাগে আসা রোগিরা এখান থেকেই সেবা নিবেন। যাদের ভর্তি হওয়া প্রয়োজন তাদের স্ব স্ব ওয়ার্ডে পাঠানো হবে। তবে হাত-পা ভাঙ্গা বা গুরুতর জখম রোগি জরুরী বিভাগে গিয়েই চিকিৎসা নিবেন। চেম্বারে স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক এবং বাইরে থাকা রোগির মধ্যে কথোপকথন হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code