নোটিশ বোর্ডে ২৫০০ টাকা প্রণোদনা প্রাপ্তদের তালিকা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ কার্যলয়ের নোটিশ বোর্ডে ৭৫৬০ জনের ২৫০০ টাকার প্রণোদনা প্রাপ্তদের তালিকা প্রকাশ করলেন ইউএনও আয়েশা সিদ্দীকা ।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা এক বিজ্ঞপ্তিতে নোটিশ বোর্ডে তালিকা প্রকাশ করার বিষয়টি নিশ্চিত করেন। সরেজমিনে কয়েকটি ইউনিয়ন পরিষদের নের্টিশ বোর্ডে দেখা মেলে স্ব-স্ব ইউনিয়নের প্রণোদনা প্রাপ্তদের তালিকা নোটিশ বোর্ডে ঝুঁলিয়ে দেয়া হয়েছে।
নশরতপুর ইউনিয়নের আব্দুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, এভাবে সরকারি সুযোগ সুবিদার প্রতিটি বিষয়ে সুবিদা ভোগীদের তালিকা প্রকাশ করা হলে দূর্নীতি আর কোন স্থান পাবেন না। তালিকা প্রকাশ করে ইউএনওর এমন মহত্বী উদ্যেগে চিরিরবন্দরবাসী সবাই খুশী হয়েছে।
আলোকডিহি ইউনিয়নের একজন স্কুল শিক্ষক নয়ন ইসলাম জানান, গরীবের হক কেউ যেন খেতে না পারে আমরা সবাই চাই। সারাদেশে যখন তালিকা নিয়ে পত্র-পত্রিকায় নানা অনিয়মের খবর প্রকাশ হচ্ছে। একই ফোন নম্বর একাধিক বার তালিকায় পাওয়া যাচ্ছে। এমন সময়ে চিরিরবন্দরে করোনায় প্রভাবে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন মানুষদের জন্য ২৫০০ টাকার প্রণোদনা প্রাপ্তদের তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা নজির সৃষ্টি করলেন।
এ ব্যাপারে ইউএনও আয়েশা সিদ্দীকা বলেন,ইউপি চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নগদ অর্থ সহায়তা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আমরা চাই প্রকৃত সুবিদাভোগীদের নামের তালিকা সবাই দেখুক। এছাড়া কেউ যেন অনিয়ম- দূর্নীতির স্বীকার না হয় এ জন্য সবার তালিকা প্রকাশ করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code