বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছুঁইছুঁই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫০ লাখের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৯৬ হাজার ৬৩৪ জন। মারা গেছেন ৩ লাখ ২৮ হাজার ১২০ জন।

Manual2 Ad Code

বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে করোনায় সর্বোচ্চ আক্রান্ত সংখ্যার তালিকায় তৃতীয় স্থানে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৫৭৯ জন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code