ফিলিস্তিনের সমর্থনে দেশে দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: 

Manual8 Ad Code

২০১৪ সালে গাজা যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। গত সপ্তাহে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিক শিশুসহ অন্তত ১৮১ জনের নিহত হয়েছে। শনিবার ইসরায়েল গাজার একটি শরণার্থী শিবিরে হামলা চালায়। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলার প্রতিবাদে দোহা, লন্ডন, প্যারিস ও মাদ্রিদসহ বিভিন্ন বড় শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইরাকের রাজধানী বাগদাদে জড়ো হন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে উপস্থিত হয়েছিলেন। বাগদাদ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ব্যাবিলন, দাই কার, ডিওয়ানিয়েহ ও বসরাতেও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code