পোরশায় ১৫ হাজার আমে চারা কেটেছে দূর্বৃত্তরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

পোরশা (নওগাঁ) :
নওগাঁর পোরশায় এক গরীব কৃষকের আম নার্সারীর ১৫ হাজার আ¤্রপালি আমের চারা কেটে ফেলেছে দর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে কে বা কাহারা আমের চারা গুলি কেটে ফেলে। চারা গুলির মালিক উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া ললাহপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে হাবিবুল্লাহ্ জানান, তাদের গ্রামের উত্তর পাশে আখিঁরাল নামক স্থানে তার নিজ মালিকানাধীন এক বিঘা জমির উপর ২বছর পূর্বে ১৫ হাজার আমের চারা রোপন করেন। এবছর কিছু চারা টেপ করা হয়েছিল এবং প্রায় ১২ হাজার চারা বিক্রি করার জন্য প্রস্তত করা হয়েছিল। আবার চারা গুলি বিক্রির জন্য এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা অগ্রিম নেয়া হয়েছিল। কিন্তু রবিবার দিবাগত রাতে কে বা কাহারা চারা গুলি কেটে ফেলে। এতে তিনি অসহায় হয়ে পড়েছেন। তিনি অগ্রিম নেয়া টাকা গুলি কিভাবে ফেরৎ দিবেন এ নিয়েও দিশেহারা হয়ে পড়েছেন। হাবিবুল্লাহ আরও জানান, একই নার্সারীতে ৩বছর বয়সের আরও প্রায় ২৫০টি আ¤্রপলি আম গাছ ছিল এবং গাছ গুলিতে আম ছিল। সে গুলোও দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এতে তার প্রায় ৭ লক্ষ টাকা ক্ষতি হলো বলে জানান। এব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে তিনি জানান। এবিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে এপর্যন্ত তার কাছে কেউ কোন অভিযোগ করেনি তবে অভিযোগ করলে ব্যবস্থা নেবেন বলে জানান।#

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code